কমলগঞ্জের মাগুরছড়া রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জের মাগুরছড়া রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া গ্যাস কুপ এলাকার ঢাকা-সিলেট রেল লাইনের পাশে অজ্ঞাত (২৫) এক তরুণের লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। শুক্রবার (১৯সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় রেল লাইনের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। পরে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যায়।

Manual4 Ad Code

শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক দীপক সরকার জানান, মাগুরছড়া এলাকায় রেললাইনের পাশে ২৫ বছরের এক তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের মাথায় বড় আঘাতের চিহৃ রয়েছে। পরনে পাঞ্জাবি ও প্যান্ট রয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা বুঝা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলমান আছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে হয়তো মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!