কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual5 Ad Code

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্লাবন পালের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মাহফুজ

Manual2 Ad Code

কমলগঞ্জ থানার নবাগত ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির সভাপতি ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলঅ জামায়াতের আমীর অধ্যক্ষ মো: মাসুক মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরওয়ার শোকরানা নান্না, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাও: ইকবাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক পুষ্প কুমার কানু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, সাংবাদিক নির্মল সিংহ পলাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আলী রাজন ভূঁইয়া, পূজা ফ্রন্টের সদস্য সজল কৈরী, প্রত্যুষ সিংহ, পূজা মন্ডপ কমিটির প্রতিনিধি অপূর্ব নারায়ণ প্রমুখ।

সভায় কমলগঞ্জ উপজেলায় এবছর ১৪২ টি সার্ব্বজনীন ও ১১টি ব্যক্তিগতসহ মোট ১৫৩টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে উদযাপনের লক্ষ্যে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। সবশেষে ১৪২টি সার্ব্বজনীন পূজা মন্ডপের অনুকুলে ৫০০ কেজি করে জিআর চাল এর ডিও বিতরণ কর্মসুচী উদ্বোধন করা হয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!