কমলগঞ্জে জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা জবর দখলের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা জবর দখলের অভিযোগ

  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য টিকরপাড়া ও নোয়াগাঁও গ্রামের জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা জবর দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও আওয়ামীলীগ নেতা রুস্তুম আলীর বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ তুলে গত ৯ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গ্রামবাসী লিখিত অভিযোগ দিয়েছেন।

গ্রামবাসী জানান, পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য টিকরপাড়া ও নোয়াগাঁও গ্রামের মধ্যদিয়ে প্রবাহিত সরকারি রেকর্ডভূক্ত রাস্তা বিদ্যমান রয়েছে। এই রাস্তা দিয়ে দুই গ্রামের প্রায় সহস্রাধিক জনসাধারণ চলাচল করেন। তবে জনসাধারণের চলাচলের সরকারি এই রাস্তা কেটে নিজের জমির সাথে সম্পৃক্ত করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি রুস্তুম আলী। তিনি এলাকায় প্রভাবশালী ও আওয়ামীলীগ নেতা থাকার কারনে বিগত কয়েক বছরে এই রাস্তা কেটে দখলে নিয়েছেন। পতনঊষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনসাধারণের চলাচলের রাস্তা উদ্ধারের চেষ্টা করেও রুস্তুম আলীর অসহযোগিতার কারনে ব্যর্থ হয়েছেন।

Manual7 Ad Code

অভিযোগ করে গ্রামের জলিল মিয়া, গণি মিয়া, মখলিছ মিয়া, আপিজুন বেগম, চুমকি বেগম বলেন, রুস্তুম আলী প্রভাবশালী থাকার কারনে দীর্ঘদিন ধরে রাস্তা কেটে নিজের জমির সাথে সম্পৃক্ত করেছেন। ফলে আমরা গ্রামের লোকজন এখন রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছি না। বিষয়টি সমাধানের জন্য ইউনিয়ন চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যান সাহেবের কথাও রুস্তুম আলী শুনতে রাজি হননি। পরবর্তীতে আমরা বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সরকারি রাস্তা উদ্ধারের জন্য লিখিত অভিযোগ দিয়েছি। রাস্তা দখলের অভিযোগ বিষয়ে রুস্তম আলী বলেন, আমার জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

Manual2 Ad Code

এ ব্যাপারে পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, রাস্তা উদ্ধারের চেষ্টা করলেও রুস্তুম আলী আদালতে মামলা দিয়েছেন বলে কোন সমাধানে আসেননি। বর্তমানে গ্রামের লোকজনের যাতায়াতের এই রাস্তাটি বন্ধ রয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, লিখিত অভিযোগ পেয়ে ইউনিয়ন সহকারী তহশিলদারকে তদন্তের জন্য দিয়েছি।

Manual5 Ad Code

মুন্সিবাজার ইউনিয়ন তহশিল অফিসের সহকারী তহশিলদার কমলেন্দু ভট্টাচার্য্য বলেন, সরেজমিনে তদন্ত করে রাস্তা দখলের সত্যতা পাওয়া গেছে। তবে সার্ভেয়ারের মাধ্যমে সার্ভের প্রয়োজনীয়তাসহ এই বিষয়ে ইউএনও স্যারের কাছে প্রতিবেদন দাখিল করবো।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!