কুড়িগ্রামে সাংবাদিকদের নির্যাতন ও হেনেস্তার প্রতিবাদে মানববন্ধন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে সাংবাদিকদের নির্যাতন ও হেনেস্তার প্রতিবাদে মানববন্ধন 

  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

Manual8 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: রংপুরের ২১শে  টেলিভিশন  ও বাংলা ট্রিবিউনের  সাংবাদিক লিয়াকত আলী বাদলেকে নির্যাতন ও হেনেস্তার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে) এর আয়োজনে জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা এই মানববন্ধনে উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন এর সভাপতিত্বে মানববন্ধনে সাংবাদিকরা অনতিবিলম্বে লিয়াকত আলী বাদলের উপর হওয়া নির্যাতন ও হেনেস্তাকারীকে অতিদ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)’র যুগ্ম আহ্বায়ক ও  কালের কন্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান বলেন,’ গোটা বাংলাদেশের গত ২ মাসে ২০জন সাংবাদিক নির্যাতন, হেনেস্তা ও মামলার শিকার হয়েছেন। আমরা সকল সাংবাদিকের নির্যাতনের বিচার ও মিথ্যা মামলা থেকে মুক্তি দাবি করছি। তা-না হলে গোটা বাংলাদেশের একযোগে কর্মসূচি দেওয়া হবে।’

Manual6 Ad Code

কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ প্রতিদিন এর ফুলবাড়ি প্রতিনিধি আমিনুল ইসলাম বলেন, ‘ লিয়াকত আলী বাদল একজন সিনিয়র সাংবাদিক। তিনি অনিয়মের সংবাদ শুধুমাত্র প্রচার করেছেন। কিন্তু তার মতো সিনিয়র সাংবাদিককে  উপর নির্যাতন হওয়া দুঃখজনক। ‘

কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব, এটিএন নিউজ ও বাংলা নিউজ টুয়েন্টিফোর এর কুড়িগ্রাম প্রতিনিধি  মনোয়ার হোসেন লিটন বলেন, ‘সাংবাদিকরা সত্য প্রকাশ করে আর  কর্মকর্তারা  এখন গুন্ডা বাহিনী দিয়ে সাংবাদিককে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।

Manual4 Ad Code

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ২১ টেলিভিশন এর  কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব, যমুনা টিভির কুড়িগ্রাম প্রতিনিধি নাজমুল হোসেন, চ্যানেল-২৪ এর কুড়িগ্রাম প্রতিনিধি গোলাম মাওলা সিরাজ প্রমুখ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!