মুক্তি পাচ্ছে পপির সেই সিনেমা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

মুক্তি পাচ্ছে পপির সেই সিনেমা

  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :: একাধিকবার মুক্তির তারিখ ঠিক হয়ে শেষ মুহূর্তে আটকে যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সাদিকা পারভীন পপির সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। অবশেষে আগামী ১৭ অক্টোবর সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী।

সিনেমাটির পরিচালক বলেন, বেশ কয়েকবার মুক্তির তারিখ ঠিক করেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল। তবে এবারের সিদ্ধান্ত একেবারেই চূড়ান্ত। আর পপির অপেক্ষা করতে চাই না। তাই সিনেমাটির মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।

Manual1 Ad Code

পরিচালক জানান, আড়ালে থাকা পপিকে নিয়েই সিনেমার প্রচার-প্রচারণা করার ইচ্ছা ছিল। কিন্তু নায়িকার সঙ্গে এখন আর তার কোনো যোগাযোগ নেই।

পপির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সিনেমা জগতে ফেরার কোনো পরিকল্পনা আপাতত নেই পপির। যোগাযোগ নেই চলচ্চিত্রের কারো সঙ্গেই। বরং প্রযোজনায় আসার ইঙ্গিত দিয়েছেন তিনি, যদিও তা সময়সাপেক্ষ। বর্তমানে তিনি স্বামী-সন্তান ও সংসার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।

Manual3 Ad Code

‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মিত হয়েছে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে। এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে পপিকে। তার সহশিল্পী আমিন খান। এছাড়াও অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, আনিক রহমান অভি, শিরিন শিলা প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে আনন্দবাজার মাল্টিমিডিয়া।

Manual1 Ad Code

২০১৮ সালের ফেব্রুয়ারিতে এফডিসিতে আইটেম গান দিয়ে শুরু হয় সিনেমাটির শুটিং। দুই বছরের বিরতির পর এই সিনেমার মাধ্যমে নতুন করে ক্যামেরার সামনে দাঁড়ান পপি। তবে শুটিং শেষে পুরোপুরি আড়ালে চলে যান তিনি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!