কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী লিটনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী লিটনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ

  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় অর্ধশতাধিক লোকের মধ্যে বস্ত্র (শাড়ি ও ধুতি) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তোফায়েল লিটন চৌধুরীর পক্ষ থেকে উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর সার্বজনীন পূজামন্ডপে এসব বস্ত্র বিতরণ করা হয়।

Manual2 Ad Code

লক্ষীপুর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউপি সদস্য মো: আলাল মিয়া, উপদেষ্টা প্রমোদ রঞ্জন দেবনাথ, ডা: পরেশ চন্দ্র দেবনাথ, প্রবাসী নারায়ণ দেবনাথ প্রমুখ।

এর আগে গত সোমবার দুপুরে কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তোফায়েল লিটন চৌধুরীর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ও অসহায় অর্ধশতাধিক লোকের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বক্তারা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় অর্ধশতাধিক লোকের মধ্যে বস্ত্র প্রদান করায় প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তোফায়েল লিটন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!