আত্রাইয়ে শিশু – গণশিক্ষা কার্যক্রমের সবক ও অভিভাবক সমাবেশ  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল কুড়িগ্রামে ওয়াল্ড ভিশনের আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন- বড়লেখায় ১১৬৮ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় মাদক ব্যবসায়িসহ ৬ পলাতক আসামি গ্রেফতার কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন সভাপতি বাবুল আহমেদ দুর্নীতি বিরোধী বিতর্কে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ক্যামেলিয়া হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা না হলে আন্দোলনে যাবে মৌলভীবাজার চা-শ্রমিক সংঘ

আত্রাইয়ে শিশু – গণশিক্ষা কার্যক্রমের সবক ও অভিভাবক সমাবেশ 

  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

Manual1 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) ::  নওগাঁর আত্রাইয়ে দ্বীপ-চাঁদপুর উত্তর পাড়া জামে মসজিদে জনসাধারণের আয়োজনে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় অত্র মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ‘সহজ কোরআন শিক্ষা’-এর সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ মঙ্গলবার  দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
অভিভাবক সমাবেশে কেন্দ্র সভাপতি মো. ফিরোজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের আত্রাই উপজেলা কর্মকর্তা মো. আকবর হোসেন।
তিনি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে এ ধরনের শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন বলেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের সন্তানদের নিয়মিত কোরআন শিক্ষা কার্যক্রমে উপস্থিত রাখুন এবং বাড়িতে তাদের অনুশীলনে সহযোগিতা করুন। তিনি এ শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত সকল শিক্ষক ও কর্মীবৃন্দের আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেনার মাওলানা মো. মাসুম বিল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন শাহাগোলা ও কালিকাপুর ইউনিয়ন কেন্দ্র পরিদর্শক মো. রেজাউল করিম, হাটকালুপাড়া ও আহসান গঞ্জ ইউনিয়নের কেন্দ্র পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক,
৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকরাম হোসেন সরদার, স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক বাবু, সাংবাদিক মো. ওমর ফারুক, মো.আব্দুল মজিদ মল্লিক, মো. এমরান মাহমুদ প্রত্যয়, রাসাদুদ জামান প্রমুখ। পরে ১৩ জনশিক্ষার্থীদের মাঝে কোরআন শরীর বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!