কুড়িগ্রামে এক বছরে ৭৩টি ইউনিয়নে ২৩৩৫ মামলা নিষ্পত্তি গ্রাম আদালতে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার : ইয়াবা-দেশীয় মদ ও টাকা উদ্ধার  রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধির পাশে মৌলভীবাজার জেলা প্রশাসন বড়লেখায় প্রবাসির স্ত্রীকে ধর্ষণের চেষ্টা : ২ যুবককে পুলিশে সোপর্দ আত্রাইয়ে ২ মাদকসেবীর এক মাসের কারাদন্ড ও জরিমানা আত্রাইয়ে কাজির আগে হাজির ইউএনও : বন্ধ হলো বাল্যবিয়ে আকস্মিক আত্রাই থানা পরিদর্শনে নওগাঁ পুলিশ সুপার আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সংরক্ষিত বন ধ্বংস করে অবৈধ বালু উত্তোলন:  ছাতকে দেড় কোটি টাকার ক্ষতি কুলাউড়ায় অনলাইন ৪ জুয়াড়ীসহ ৭ জন আটক জর্জিয়ায় বড়লেখার ইটালি প্রবাসির মৃত্যু- লাশ পৌঁছে দিতে সরকারের প্রতি বাবা-মা ও স্ত্রীর আকুতি

কুড়িগ্রামে এক বছরে ৭৩টি ইউনিয়নে ২৩৩৫ মামলা নিষ্পত্তি গ্রাম আদালতে

  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

Manual2 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রাম জেলার ৭৩টি ইউনিয়ন পরিষদে অবস্থিত গ্রাম আদালতগুলো গত এক বছরে মোট ২ হাজার ৩৩৫টি মামলা নিষ্পত্তি করেছে। নিষ্পত্তি হওয়া এসব মামলা গ্রাম আদালতের এখতিয়ার ভুক্ত দেওয়ানি ও ফৌজদারি মামলা ছিল।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)  জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক সভায় এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
স্বাগত বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা।
এতে এভিসিবি-৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক দৌলতুন নেছা জানান, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত গ্রাম আদালতগুলোতে সুবিধাবঞ্চিত বিচারপ্রার্থীরা মোট ২ হাজার ৫১৫টি আবেদন জমা দেন। এর মধ্যে ২ হাজার ৩৩৫টি মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। এই সময়ের মধ্যে আদালতের বিচারপ্রার্থীরা মোট ১ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন।
সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, “ইউনিয়নের ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব ইউপি চেয়ারম্যানগনের। এবিষয়ে চেয়ারম্যানদের আন্তরিক হতে হবে। বিশেষ করে সীমানা সংক্রান্ত পারিপার্শ্বিক দ্বন্দ্ব। এ সমস্যা গুলো গ্রাম আদালতের মাধ্যমে গুরুত্ব সহকারে নিষ্পত্তি করতে হবে। পরিষদের এজলাস গুলো সংস্কার করতে হবে। গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় ইউনিয়নের সকল নাগরিককে সমান দৃষ্টিতে দেখতে হবে। এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে।”
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিতম কুন্ডু’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ খন্দকার মাহফুজার রহমান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!