বড়লেখায় গলায় দা ঠেকিয়ে মোবাইল ছিনতাই : যুবক গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় গলায় দা ঠেকিয়ে মোবাইল ছিনতাই : যুবক গ্রেপ্তার

  • শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual6 Ad Code

বড়লেখায় এক বৃদ্ধার গলায় দা ঠেকিয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় পুলিশ তাজিম উদ্দিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে তাকে উপজেলার মহদিকোনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশ ছিনতাই হওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করেছে।

Manual7 Ad Code

তাজিম উদ্দিন উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের হলদিরপার গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। তাকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, গত শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে নিজ বাহাদুরপুর নয়াবাজার থেকে বাজার খরছ শেষে বাড়ি ফিরছিলেন মায়ারুন নেছা (৬০) ও তার নাতি ইকবাল হোসেন (১২)। পথে তাজিম উদ্দিন মায়ারুন নেছার গলায় দা ঠেকিয়ে ভয় দেখিয়ে তার হাতে থাকা স্যামসাং গ্যালাক্সি এম-১২ মডেলের একটি দামি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় মায়ারুন বড়লেখা থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার দিক-নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. অলিয়ার রহমান ছিনতাইকারীকে গ্রেপ্তার ও ফোন উদ্ধারে অভিযানে নামেন। শুক্রবার রাতেই উপজেলার মহদিকোনা এলাকা থেকে তাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেন। এ সময় ছিনতাই হওয়া মোবাইলও উদ্ধার করা হয়।

বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ছিনতাইকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!