আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু চুরি

  • বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

Manual5 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
নওগাঁর আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বেড়াহাসন গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ওই গ্রামের গুলজার হোসেনের গোয়ালঘরে গরু রেখে তালা দিয়ে পরিবারের লোকজন রাতে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোরেরা গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু চুরি করে নিয়ে যায়।
যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। এদিকে গুলজার হোসেন ঢাকার একটি হোটেলে শ্রমিকের কাজ করেন। তার স্ত্রী বাড়িতে গরু প্রতিপালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন। চোরেরা তাদের এ স্বপ্নকে চুরমার করে দেয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন।
আত্রাই থানার ওসি মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!