১০ অক্টোবর ভাষা সংগ্রামী ও প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড মফিজ আলীর ১৭ তম মৃত্যু বার্ষিকী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

১০ অক্টোবর ভাষা সংগ্রামী ও প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড মফিজ আলীর ১৭ তম মৃত্যু বার্ষিকী

  • বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual2 Ad Code

আজ ১০ অক্টোবর ভাষা সংগ্রামী, প্রখ্যাত রাজনীতিবিদ, চা শ্রমিক নেতা, শিক্ষাবিদ, লেখক কমরেড মফিজ আলীর ১৭ তম মৃত্যু বার্ষিকী। তিনি ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন এর পিতা। তাঁর মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটি প্রতি বছরের ন্যায় ১০ অক্টোবর শুক্রবার সকাল ৯টায় ধূপাটিলাস্থ প্রয়াতের সমাধিস্থলে বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পন শেষে মফিজ আলীর রাজনৈতিক জীবনের উপর আলোচনা সভা ও পারিবারিক উদ্যোগে দোয়া মাহফিলের অয়োজন করা হয়েছে।

মফিজ আলী বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) এর কেন্দ্রীয় সদস্য ছিলেন। তিনি ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর গণআন্দোলন, বালিশিরাসহ বিভিন্ন কৃষক আন্দোলন, চা শ্রমিক আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেন। ইত্তেফাক, সংবাদ, সাপ্তাহিক জনতা, লাল বার্তা ও ইংরেজী ডন পত্রিকায় একাধারে লেখক-সাংবাদিক হিসাবে লেখালেখি করতেন। শিক্ষকতা পেশায়ও নিয়োজিত ছিলেন। তাঁর জীবনের পুরোটা সময় নিজের পরিবার-পরিজন ও আত্মপ্রতিষ্ঠার চিন্তা না করে সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করেছেন। ১৯৫৪, ১৯৬০, ১৯৬৪, ১৯৬৫, ১৯৬৭, ১৯৬৯ ও ১৯৭২ সালে রাজনৈতিক কারণে বিভিন্ন মামলায় তিনি দীর্ঘ ৬ বছর রাজবন্দী হিসাবে কারাবরন করেন।

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধূপাটিলা গ্রামের একটি স¤্রান্ত পরিবারে ১৯২৭ সালের ১০ ডিসেম্বর মফিজ আলীর জন্ম। ২০০৮ সনের ৩০শে আগষ্ট কুলাউড়ার একটি কৃষক সভা থেকে ফেরার পথে নিজ বাড়ির সম্মুখে দুর্ঘটনা কবলিত হন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত ২০০৮ সনের ১০ অক্টোবর ভোর রাতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!