বড়লেখায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাজুর গণসংযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাজুর গণসংযোগ

  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual1 Ad Code

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু শনিবার ও রোববার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।

জনগণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন এবং বিএনপি সরকার গঠন করলে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে তিনি গণসংযোগ ও উঠান বৈঠক করছেন।

Manual8 Ad Code

উপজেলার কাঠালতলী টাকি গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠকে মতবিনিময়কালে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তরুণ সমাজসেবক শরিফুল হক সাজু বলেন, বড়লেখা ও জুড়ী উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। তারেক রহমান যদি তাকে মনোনীত করেন তাহলে তিনি এই অঞ্চলের প্রতিটি পরিবারে উন্নয়ন পৌঁছে দিতে কাজ করবেন। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে তিনি সর্বস্তরের জনসাধারণের জন্য কাজ করতে চান।

কাঁঠালতলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহ আলমের সঞ্চালনায় গণসংযোগ ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ঐক্য ফোরাম কাতারের সাধারণ সম্পাদক রায়হান আহমদ, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ, বড়লেখা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সাজু চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, কাঠালতলী ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক আব্দুল জব্বার, সিনিয়র সহ সভাপতি শাহাব উদ্দিন, বিএনপি নেতা এনামুল হক আনই, উপজেলা জাসাস’র আহ্বায়ক তাজুল ইসলাম, ইউপি সদস্য আলতাফ হোসেন, ইউপি সদস্য রাসেল আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!