বড়লেখায় নিসচার অভিষেক ও প্রতিষ্ঠাতার রোগ মুক্তি কামনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় নিসচার অভিষেক ও প্রতিষ্ঠাতার রোগ মুক্তি কামনা

  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার ২০২৫-২৭ সনের নব-গঠিত ১৫০ সদস্যের কমিটির অভিষেক ও (নিসচা) প্রতিষ্টাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল শনিবার বিকেলে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়।

নিসচা উপজেলা কার্যকরী কমিটির সদস্য তাহমীদ ইশাদ রিপনে সভাপতিত্বে ও নিসচা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আয়নুল ইসলাম এবং যুগ্ন সস্পাদক হালিমাতুছ সাদিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমদাদুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়াম্যান রাহেনা বেগম হাছনা।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন (নিসচা) বড়লেখা শাখার উপদেষ্টা বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক এ.কে.এম শফিউল আলম, ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক-প্রকাশক ও নিসচা’র পৃষ্ঠপোষক আবুল কাসেম, পৃষ্টপোষক বড়লেখা ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক তারেক আহমদ, মাষ্টার সামছুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, থানার এস আই দেবল সরকার, সাংবাদিক সুলতান আহমদ খলিল, মোহাম্মদ মস্তফা উদ্দিন।

Manual2 Ad Code

এছাড়াও বক্তব্য দেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম,আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া প্রমুখ।

এসময় নিসচা উপজেলা শাখার ২০২৫-২৭ সনের অনুমোদনকৃত কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমাদাদুল ইসলাম। নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত সবাই সংগঠনের কার্যক্রম এবং নিরাপদ সড়কের জন্য জনগণকে সচেতন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্টাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের রোগ মুক্তি ও দেশের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আল মারুফ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!