আজ এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

আজ এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি

Manual3 Ad Code

এইবেলা ডেস্ক :: তিন দাবি মেনে না নিলে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরের মধ্যে শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি করবেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। সোমবার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা নতুন কর্মসূচি ঘোষণা দেন।

Manual6 Ad Code

শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়, সোমবার রাতের মধ্যে দাবি মানা না হলে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করা হবে। তিন দাবিতে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচির অংশ হিসাবে তৃতীয় দিনের মত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

শিক্ষকদের আন্দোলনে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ জানিয়ে আন্দোলনকারীরা বলেন, দাবি মেনে না নিলে মার্চ সচিবালয় কিংবা মার্চ টু যমুনার মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন। সারাদেশে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন সমমনা শিক্ষক-কর্মচারীরা।

জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী মঙ্গলবার বলেন, ‘দুপুরে আমরা মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব। শিক্ষক-কর্মচারীদের দাবির প্রজ্ঞাপন যতক্ষণ জারি না হবে, ততক্ষণ রাজপথ ছেড়ে যাব না।’

Manual7 Ad Code

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!