বড়লেখায় অসচ্ছল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারে ৩৩২ টি ছাগল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখায় অসচ্ছল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারে ৩৩২ টি ছাগল বিতরণ

  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

বড়লেখায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ও অসচ্ছল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৬১ পরিবারের জীবন মান উন্নয়নের লক্ষ্যে বুধবার পরিবার প্রতি দুইটি করে ৩২২টি ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রধান অতিথি হিসেবে ছাগল ও উপকরণ বিতরণ করেন ইউএনও (অতিরিক্ত দয়িত্ব) বাবলু সূত্রধর।

Manual2 Ad Code

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হকের সঞ্চালনায় ছাগল ও উপকরণ বিতরণের সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews