কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমি কর্তৃক লালন সাইঁ এর তিরোধান দিবস উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমি কর্তৃক লালন সাইঁ এর তিরোধান দিবস উদযাপন

  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শিবাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমি উদ্যোগে লালন সাইঁ ১৩৫ তম তিরোধান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সন্ধ্যায় একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

Manual3 Ad Code

মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অ: দা:) প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মনসুর আলমগীর, শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ রাফি উদ্দিন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। পরে একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে বক্তরা বলেন, লালন ধর্ম, বর্ণ, গোত্র, বা জাত-পাতের সকল প্রকার বিভেদকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি মানুষকে মানুষ হিসেবেই দেখতে চেয়েছেন, যেখানে মানবতাই হলো শ্রেষ্ঠ ধর্ম। তাঁর কাছে ভেতরের ‘মনের মানুষ এর সাধনাই ছিল আসল সাধনা। তিনি প্রচলিত ধর্মীয় আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠে মানবতার মুক্তি এবং সহজ-সরল জীবনবোধের কথা প্রচার করেছেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!