কমলগঞ্জে সাপে কাটলো চা শ্রমিককে অ্যান্টি ভেনম দেয়নি হাসপাতাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে সাপে কাটলো চা শ্রমিককে অ্যান্টি ভেনম দেয়নি হাসপাতাল

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগানে বিষধর গ্রিন পিট ভাইপার সাপের কামড়ে গুরুতর আহত হয়েছেন মাধবী মির্ধা (২৫) নামে এক নারী চা শ্রমিক।

Manual1 Ad Code

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে মাধবী মির্ধা বাগানে চা পাতা তুলছিলেন। এ সময় হঠাৎ বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে সহকর্মীরা দ্রুত তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বজনরা জানান, হাসপাতালে পৌঁছানোর পর প্রায় এক ঘণ্টা ধরে তাকে বসিয়ে রাখা হয়। রক্ত পরীক্ষার অজুহাতে মূল্যবান সময় নষ্ট করা হয়। এরপরও সাপে কামড়ের প্রতিষেধক (অ্যান্টি ভেনম) না দিয়ে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে অ্যান্টি ভেনম থাকা সত্ত্বেও তা দেওয়া হয়নি। এক ঘণ্টা বসিয়ে রাখার পর রেফার্ড করা হয়েছে। তাদের প্রশ্ন- যদি চিকিৎসা করতেই না চান, তবে এত সময় নষ্ট করলেন কেন?

Manual4 Ad Code

স্থানীয় কয়েকজনও ক্ষোভ প্রকাশ করে বলেন, কমলগঞ্জ হাসপাতালের ডাক্তাররা রোগী এলে চিকিৎসা না দিয়ে জেলা সদরে রেফার্ড করেন। মাস শেষে শুধু বেতন নেন- এটাই এখন নিয়মে পরিণত হয়েছে।

Manual4 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম বলেন, এ সময় তিনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ছিলেন। তিনি জানান, ‘হাসপাতালে সাপের অ্যান্টি ভেনম রয়েছে। তবে চিকিৎসা প্রক্রিয়া কিছুটা জটিল হওয়ায় সময় লাগে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা বলেন, কোনো কনসালট্যান্ট উপস্থিত না থাকায় তারা অ্যান্টি ভেনম প্রয়োগ করেননি।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বলেন, বিষয়টি অবগত আছি। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!