কমলগঞ্জে ভাইয়ের বাড়িতে বোনদের ভূরিভোজের উৎসব ‘নিঙোল চাকৌবা’ পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে ভাইয়ের বাড়িতে বোনদের ভূরিভোজের উৎসব ‘নিঙোল চাকৌবা’ পালিত

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual4 Ad Code

‘নিঙোল চাকৌবা’ মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের একটি উৎসব। ভাইয়ের বাড়িতে বোনকে ভূরিভোজের আমন্ত্রণই এ উৎসব। মূলত ভাইফোঁটার সময় মণিপুরিদের ঐতিহ্যবাহী এ উৎসব পালিত হয়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামে এ উৎসব পালন করে মৈতৈ মণিপুরি সম্প্রদায়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক প্রীতম দাস।

অনুষ্টানের অওয়াতোবম সমরেন্দ্র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক সামায়েল রহমান, সদস্য রতন দেব, রাসেল সিংহ, আব্দুল গনি, শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালীঘাট ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুস সত্তার, সাংবাদিক সালাহউদ্দিন শুভ ও আলমগীর আহমেদ প্রমুখ।

Manual2 Ad Code

উৎসবের শুরুতে অতিথিদের বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রীতম দাস বলেন, আমাদের মধ্যে যে সর্ম্পক আছে সেটা খুবই সুন্দর। আমরা একে উপরের প্রতি খুবই আন্তরিক। সবাই এভাবে যেন সকলের পাশে থাকি। তিনি আরও বলেন, আমাদের মধ্যে চলমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সামাজিক ও সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে আরও দৃঢ় করতে হবে।

Manual5 Ad Code

অনুষ্ঠানে শতাধিক ভাইবোন’কে ভূরিভোজ করানো ও উপহার দেওয়া হয়। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মণিপুরি শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

‘নিঙোল চাকৌবা’ অর্থ ‘ভাই কর্তৃক বোন’ কে ভূরিভোজের আমন্ত্রণ জানানো। প্রতি বছর কার্তিক মাসে এটি হয়। এটি মণিপুরিদের ঐতিহ্যবাহী উৎসব। ভারতের মণিপুর রাজ্য ও বাংলাদেশে মণিপুরি অধ্যুষিত অঞ্চলে এ উৎসব ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়ে আসছে। ভাইয়েরা তাঁদের বোনদের ভূরিভোজের আমন্ত্রণ জানান। খাওয়া-দাওয়ার পর তাঁরা বোনদের নানা উপহার দিয়ে আশীর্বাদ করেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!