“মানবিক কুড়িগ্রাম” সংগঠনের পরিচিতি ও অভিষেক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত .

“মানবিক কুড়িগ্রাম” সংগঠনের পরিচিতি ও অভিষেক

  • রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

Manual5 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
“সবার সাথে, সবার পাশে” এই প্রতিপাদ্য বিষয়কে ঘিরে “মানবিক   কুড়িগ্রাম” সংগঠন এর নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত।
২৪ অক্টোবর বিকাল ৩টায় শহরের দাদামোড়স্থ আলমাস কমিউনিটি সেন্টারে নবগঠিত কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন মানবিক কুড়িগ্রাম। অনুষ্ঠানে সমাজের সুবিধাবঞ্চিত, অসহায়, প্রতিবন্ধী, বিধবা, অবহেলিত নারী ও ছিন্নমূল  শিশুদের সহযোগিতা ও পুনর্বাসন করা অঙ্গিকারবদ্ধ হন প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান ও জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সদস্য সচিব মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবিক কুড়িগ্রাম’র আখলাকুজ্জামান পিয়েল অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন -বিশিষ্ট ব্যবসায়ী ও মানবিক কুড়িগ্রাম’র সদস্য সচিব রাশেদুল ইসলাম রাসেল।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!