শনিবার থেকে শুরু সিলেট লকডাউন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

শনিবার থেকে শুরু সিলেট লকডাউন

  • বুধবার, ১৭ জুন, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, সিলেট ::

করোনাভাইরাসের রেড জোন সিলেট নগরীতে লকডাউন কার্যকরের সময় পরিবর্তন হয়েছে। বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার থেকে লকডাউন কার্যকর হবে। মঙ্গলবার রাতে নগরভবনে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

Manual5 Ad Code

এর আগে মঙ্গলবার সকালে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে নগরীর ২৪টি ওয়ার্ডে লকডাউন কার্যকরের সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল বলেন, বৈঠকে করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি সিদ্ধান্ত নিয়েছি। সুরমা নদীর উত্তরপাড়ের ১ থেকে ২৪ নম্বর ওয়ার্ডকে লকডাউন করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকেই তা কার্যকর হবে।

তবে রাতে সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত বৈঠকে লকডাউনের তারিখ পরিবর্তন করে শনিবার থেকে তা কার্যকর করার সিদ্ধান্ত হয়।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ওয়ার্ড কাউন্সিলররা বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার থেকে লকডাউন করার প্রস্তাব করলে সবার মতামতের পরিপ্রেক্ষিতে তা সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়।

Manual4 Ad Code

সভার শুরুতেই সদ্য প্রয়াত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় উপস্থিত থাকা ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

তিনি বলেন, বৃহস্পতিবার নয়, আগামী শনিবার ভোর ৬টা থেকে টানা ২১ দিন মহানগরের ২৪টি ওয়ার্ডে চলবে লকডাউন।

সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিদায়ক রায় চৌধুরী, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল, কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) নির্মলেন্দু চক্রবর্তী, শাহপরাণ থানার সহকারী কমিশনার (এসি) আফসার, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, কাউন্সিলর রেজওয়ান আহমদ, রাশেদ আহমদ, অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম, আজাদুর রহমান আজাদ, শান্তনু দত্ত (সনতু), রেজাউল হাসান কয়েছ লোদী, মো. তারেক উদ্দিন তাজ, আফতাব হোসেন খান, রেবেকা আক্তার লাকী, এসএম শওকত আহমদ তৌহিদ, শাহানারা বেগম, মো. ছয়ফুল আমিন বাকের, সিকন্দর আলী, এবিএম জিল্লুর রহমান, ফরহাদ চৌধুরী শামীম, মোহাম্মদ তৌফিক বক্স লিপন, মোস্তাক আহমদ, বিক্রম কর, তৌফিকুল হাদী, মখলিছুর কামরান।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!