বড়লেখায় গর্ভবতী মা ও নবজাতক শিশুসেবা কার্যক্রমের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গণনার কারচুপিতে পরাজিত- বড়লেখায় নির্বাচনের প্রায় ৫ বছর পর ইউপি সদস্য রশিদ আহমদের শপথ জিপিএ-৫ পাওয়া অহনার স্বপ্ন আইটিতে উচ্চতর ডিগ্রী নিয়ে দেশের সেবা করা কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার ছাতকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শালিশে নিষ্পত্তি : প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিযুক্তরা শতভাগ পাসসহ ৬৬ টি জিপিএ-৫ পেয়েছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে লাশ হস্তান্তর : পনেরশ টাকার লোভে পড়ে ভারতীয় পন্য আনতে গিয়েছিলো তারা মিয়া- বন্দে আলী স: প্রা: বিদ্যালয়ে তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা  ছাতকের তরুণ সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম মাস্টার্স ডিগ্রি অর্জণ আদিবাসীরা দেশের নাগরিক হলেও রাষ্ট্রীয় অনেক সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত

বড়লেখায় গর্ভবতী মা ও নবজাতক শিশুসেবা কার্যক্রমের উদ্বোধন

  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলার বড়খলা খাসিয়া পুঞ্জিতে বুধবার দুপুরে আন্তর্জাতিক সংস্থা ‘কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে গর্ভবতী মা ও নবজাতক শিশুসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

Manual2 Ad Code

বড়খলা প্রকল্প কার্যালয় প্রাঙ্গণে লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এলডিএফ) চেয়ারম্যান রেভারেন্ড পাইরিন সুটিংয়ের সভাপতিত্বে ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বড়খলা (বিডি-০৪৩২) এর প্রকল্প ব্যবস্থাপক স্টিফেন মারলিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার।

বিশেষ অতিথির বক্তব্য দেন, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সিআইবি) এর সিনিয়র ম্যানেজার অফ প্রোগ্রাম সাপোর্ট মাইকেল দে, ম্যানেজার অফ পার্টনারশীপের লাল চুয়াক পাঙখুয়া, ফুড সিকিউরিটি এন্ড লাইভলীহুড প্রোগ্রাম সাপোর্ট স্পেশালিস্ট তিমথী ব্যাপ্টিস্ট, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর বিষু কুমার দাস, সারভাইভাল এন্ড আরলি চাইল্ডহুড প্রোগ্রাম সাপোর্ট স্পেশালিস্ট এলোরিন চুন্নি অধিকারি, হেলথ স্পেশালিস্ট ড. প্রিসিলা খিয়াং প্রমূখ।

Manual3 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী (পিডিএ) কো-অর্ডিনেটর ডেন্টিনা মারলিয়া, চার্চ অফ গড বড়লেখা-জুড়ীর ইনচার্জ রেভারেন্ড রমিউস খংকাই, ইউপি সদস্য হিফজুর রহমান, বড়খলা বিডি-০৪৩২ প্রকল্পের এলসিসি চেয়ারম্যান পিল পালা, বরমচাল বিডি-০৪০৬ প্রকল্পের এলসিসি চেয়ারম্যান মৃত্যুঞ্জয় তালুকদার প্রমুখ। পরে অতিথিবৃন্দ গর্ভবতী মা ও নবজাতক শিশুর পরিবারের মাঝে মশারী ও নবজাতক ড্রেস সেট বিতরণ করেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!