বড়লেখায় রেলপথ পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে ভারতীয় হাইকমিশনের রেলওয়ে উপদেষ্ঠা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় রেলপথ পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে ভারতীয় হাইকমিশনের রেলওয়ে উপদেষ্ঠা

  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের চলমান কাজ পরিদর্শণ করেছে ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের রেলওয়ে উপদেষ্ঠা এন্ড কাউন্সিলর (ডিপার্টম্যান্টে অব পার্টনারশিপ) মি. নরপাল সিংহ।

বুধবার সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রতিনিধি দল প্রকল্প এলাকার উত্তর শাহবাজপুর, বড়লেখা, কাঠালতলী, জুড়ীসহ বিভিন্ন স্থানের নির্মিতব্য রেলস্টেশন, ব্রিজ ও রেললাইন স্থাপনের কাজ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতির খোঁজখবর নেন। এসময় ভারতীয় এক্সিম ব্যাংকের কর্মকর্তারা, বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

জানা গেছে, ভারতীয় রেলনির্মাণ প্রতিষ্ঠান ‘কালিন্দি রেল নির্মাণ’ কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০১৮ সালের মে মাসে কুলাউড়া-শাহবাজপুর ৫২ দশমিক ৫৪ কিলোমিটার রেলপথ পুনর্বাসন প্রকল্পের কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী ২০২০ সালের মে মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলে সে সময় পর্যন্ত ১০ ভাগ কাজও সম্পন্ন করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠানটি। ৫ম দফা বর্ধিত মেয়াদ পার হয় চলিত বছরের ৩০ জুনে। সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান সর্বশেষ বর্ধিত সময়ে কাজ সম্পন্ন করেছে প্রায় ৬০ ভাগ। ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে অবকাঠামোগত সকল কার্যক্রম সম্পন্ন করে ট্রেন চলাচল উপযোগি করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠানটি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!