বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ট্রাকসহ ২৬ লক্ষাধিক টাকার ভারতীয় জিরা আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ট্রাকসহ ২৬ লক্ষাধিক টাকার ভারতীয় জিরা আটক

  • শনিবার, ১ নভেম্বর, ২০২৫

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি :

Manual5 Ad Code

বিয়ানীবাজারের শেওলা ব্রিজ এলাকা থেকে বিজিবি বিশেষ অভিযান চালিয়ে ট্রাক ভর্তি ২৬ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় দুই টন অবৈধ ভারতীয় জিরার চালান আটক করেছে। শনিবার সকাল নয়টার দিকে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরীর দিক নির্দেশনায় সহকারি পরিচালক মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে বিজিবি বড়গ্রাম বিওপির টহল দল বিপুল পরিমাণ অবৈধ জিরার এই চালানটি আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে শেওলা-সুতারকান্দি স্থলবন্দর দিয়ে আন্ত:দেশিয় চোরাকারবারিরা ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য পাচার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর থেকে বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মাহফুজুর রহমানের নেতৃত্বে সীমান্ত হতে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের শেওলা ব্রিজ এলাকায় বিশেষ অভিযানের লক্ষ্যে একদল বিজিবি অবস্থান করে। সকাল সাড়ে আটটার দিকে শেওলা স্থলবন্দর এলাকা থেকে অবৈধ পণ্যবাহী একটি ট্রাক সিলেটের দিকে রওয়া দিচ্ছে এমন খবরে বিজিবি ওৎ পেতে থাকে। শেওলা ব্রিজের কাছাকাছি আসা মাত্র চোরাকারবারিরা পণ্য বোঝাই ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পরিত্যাক্ত ট্রাক থেকে ১৭৭০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করে বিজিবি।

Manual7 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক চৌধুরী জানান, বিয়ানীবাজারের শেওলা ব্রীজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিজিবি ১৭৭০ কেজি ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে। উক্ত জিরার বাজার মূল্য ২৬ লাখ ৫৫ হাজার টাকা। বিজিবি ট্রাকসহ অবৈধ জিরার চালান কাষ্টমসে জমা দিয়েছে এবং এব্যাপারে আইনী কার্যক্রম চলমান রয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!