কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

  • রবিবার, ২ নভেম্বর, ২০২৫
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;

Manual4 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
ন্যুনতম ৩৫ হাজার টাকা বেতন, সাগর-রুনিসহ সকল সাংবাদিকদের হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনঃবহালসহ ২১ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিউজে)।
শনিবার (0১ নভেম্বর) দুপুর ১২টায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে কুড়িগ্রাম কলেজ মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)’র  ৯টি উপজেলার প্রায় অর্ধশত সাংবাদিক।
এ সময় কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহবায়ক আরিফুল ইসলাম রিগানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন, যুগ্ম আহবায়ক বশির আহমেদ, আমিনুল ইসলাম, বাবুল জামান, রাশিদুল ইসলাম রাশেদ, মুহাম্মদ জুবাইর ইসলাম, আব্দুল্লাহ্ সাহেদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক সাওরাত সোহেল, খন্দকার আরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ন আহবায়ক দৈনিক কালের কন্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ।
সমাবেশে অবিলম্বে ২১ দফা দাবি বাস্তবায়নের উদাত্ত আহ্বান জানান বক্তারা। অন্যথায় দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি তারা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!