বড়লেখা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল আহাদের মতবিনিময়

  • সোমবার, ২ নভেম্বর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

Manual3 Ad Code

বড়লেখা পৌরসভার সম্ভাব্য মেয়রপ্রার্থী উপজেলা ক্রিড়া সংস্থা ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ শুক্রবার রাতে এলাকার বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা করেছেন।

Manual2 Ad Code

সভায় বক্তারা জানান, পৌর আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আব্দুল আহাদের দলে অনেক অবদান রয়েছে। বিগত নির্বাচনগুলোতে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে তিনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন। ২০১৫ সালের পৌর নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী ছিলেন। আগামী পৌরসভা নির্বাচনে তাকে দলীয় মনোনয়ন প্রদানের জন্য তারা সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানান।

Manual5 Ad Code

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে ও যুবকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ বলেন, সকলের সমর্থন আর দলীয় মনোনয়ন পেলে তিনি আগামী পৌরসভা নির্বাচনে মেয়রপদে নির্বাচন করতে চান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বি ফরিজ আলী, রছমান আলী, কমর উদ্দিন কালা, পৌর কাউন্সিলার রেহান পারভেজ রিপন, সমাজসেবক হাবিবুর রহমান হাবিব, সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল ইসলাম সজল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ হোসেন রিমন, পরিবহণ শ্রমিক নেতা আব্দুল মতিন, লাল মিয়া, সিপার আহমদ, উস্তার আলী, সাহিন আহমদ প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!