আরব আমিরাতে হৃদরোগ আক্রান্ত হয়ে কমলগঞ্জের প্রবাসীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আরব আমিরাতে হৃদরোগ আক্রান্ত হয়ে কমলগঞ্জের প্রবাসীর মৃত্যু

  • মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual7 Ad Code

সংযুক্ত আরব আমিরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে সৈয়দ নেছার আহমেদ (৫০) নামে মৌলভীবাজারের কমলগঞ্জের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে খোরফাক্কান শহরে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত নেছার আহমেদ কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামের আসমত উল্লাহর ছেলে।

জানা যায়, প্রায় ৩০ বছর আগে নেছার আহমেদ আরব আমিরাতে যান। সেখানে একটি সরকারি স্কুলের গাড়ি চালাতেন। সোমবার রাতে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে থাকে মৃত ঘোষণা করেন সংশ্লিষ্ট চিকিৎসক। এমন হৃদয় বিদারক ঘটনায় নিজ পরিবার, এলাকা ও আত্মীয়স্বজনের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Manual6 Ad Code

নেছার আহমদের ভাতিজা সৈয়দ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাচার লাশ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে। সোমবার রাতে আরব আমিরাতের খোরফাক্কান নিজ বাসায় ইন্তেকাল করেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!