নওগাঁ-৬ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

নওগাঁ-৬ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু

  • মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual8 Ad Code

নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন পেলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক, সাবেক নওগাঁ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু।

Manual5 Ad Code

সোমবার দলীয় মনোনয়নের খবর প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমি দলের সর্বোচ্চ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। এই পবিত্র দায়িত্ব আমাকে অর্পণ করার জন্য আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আমাদের আদর্শের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি জনগণের সেবার ব্রত নিয়ে রাজনীতিতে এসেছি।

আত্রাই-রাণীনগর উপজেলার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের ভালোবাসা, ত্যাগ এবং অক্লান্ত পরিশ্রম আমার এগিয়ে চলার মূল শক্তি। এখন সময় এসেছে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের সকল সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। আসুন, আমরা সকলে মিলে এলাকার জনগণের আস্থা অর্জন করে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ি।

জনসাধারণের উদ্দেশ্য তিনি বলেন, আত্রাই ও রাণীনগরের সকল সম্মানিত নাগরিক আমার পরিবার তুল্য। আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সুখ-দুঃখের অংশীদার হতে চাই। আমি বিশ্বাস করি, এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে জনগণের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। আমি সকলের সহযোগিতা ও ভালোবাসা প্রত্যাশা করি, যাতে আমাদের এই অঞ্চলটি একটি সমৃদ্ধ ও মডেল এলাকা হিসেবে পরিচিতি লাভ করে।

Manual6 Ad Code

তিনি সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হতে পারলে এলাকায় কী কী উন্নয়নমূলক কাজ করবেন সেই বিষয়ে একটি রূপরেখা তুলে ধরে বলেন প্রতিটি ইউনিয়নে আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা এবং কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি করা হবে, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলোর মানোন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে, এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট ও অবকাঠামোর দ্রুত সংস্কার ও নতুন সংযোগ স্থাপন করা হবে, কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, স্থানীয়ভাবে শিল্প ও ব্যবসার প্রসার ঘটিয়ে শিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বিএনপির হাই-কমান্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন বলেন, এস এম রেজাউল ইসলাম রেজু একজন পরীক্ষিত এবং ত্যাগী নেতা। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং আত্রাই-রাণীনগরের জনগণের প্রতি গভীর ভালোবাসা রয়েছে। তিনি মনোনয়ন পাওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত।

রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন, রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের হাইকমান্ড যে বিচক্ষণ সিদ্ধান্তটি নিয়েছেন, তার জন্য আমরা রাণীনগরের সকল নেতাকর্মী আনন্দিত এবং কৃতজ্ঞ। এস এম রেজাউল ইসলাম রেজু ভাই আমাদের একজন অত্যন্ত পরীক্ষিত ও তৃণমূলের নেতা। তার দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা এবং আত্রাই-রাণীনগরের জনগণের প্রতি তার যে গভীর দায়বদ্ধতা, তা সর্বজনবিদিত।

Manual2 Ad Code

এই কঠিন সময়ে সঠিক প্রার্থী নির্বাচন করায় দলের প্রতি আমাদের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। আমি বিশ্বাস করি, রেজু ভাইয়ের নেতৃত্বে এই অঞ্চলের রাজনৈতিক ভেদাভেদ দূর হবে এবং সকলে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে। তার হাত ধরে এই আসনে ধানের শীষের বিজয় আনা সময়ের ব্যাপার মাত্র। আমরা রাণীনগরের সকল পর্যায়ের নেতাকর্মীরা এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রস্তুত।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!