মৌলভীবাজার-১ আসন- বিএনপি ঘোষিত প্রার্থীর সভা সমাবেশে প্রতিহিংসার আভাস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজার-১ আসন- বিএনপি ঘোষিত প্রার্থীর সভা সমাবেশে প্রতিহিংসার আভাস

  • বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

Manual8 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি ::

Manual8 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠুকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ আসনের অপর মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা শরীফুল হক সাজুও ডাক পান বিএনপির গুলশান কার্যালয়ে। নাসির উদ্দিন আহমেদ মিঠু দলীয় প্রার্থী মনোনীত হয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ, পথসভা ও সমাবেশের বক্তব্যে মূখে নেননি প্রাথমিক মনোনয়ন তালিকায় বাদ পড়া বিএনপি নেতা শরীফুল হক সাজুর নাম। এতে হতাশ সাজুর অনুসারীরা।

Manual3 Ad Code

শরীফুল হক সাজুর সমর্থকরা জানান, মনোনয়ন প্রত্যাশী নাসির উদ্দিন আহমদ মিঠু ও শরীফুল হক সাজু দুজনই আমাদের নেতা। বিএনপির হাইকমান্ড তাদেরকে গুলশান কার্যালয়ে ডেকে মতবিনিময় করেছে। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রত্যেক মনোনয়ন প্রত্যাশীকে নিদের্শনা দেন ‘যাকে মনোনয়ন দেওয়া হবে তিনি যেন আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ কিংবা প্রতিদ্ব›দ্বী প্রার্থীকে ছোট করা হবে এমন কোনো কাজ না করতে, মনোনয়ন না পাওয়া প্রার্থীর কাছে গিয়ে তিনি তাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে।’ দেশের বিভিন্ন আসনে তারেক রহমানের নির্দেশনার প্রতিফলন ঘটলেও বড়লেখা-জুড়ীতে ঘটছে এর ব্যতিক্রম। নাসির উদ্দিন আহমেদ মিঠু ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অপর বিএনপি নেতা শরীফুল হক সাজুকে দলের কাজে ডাকাতো দূরের কথা, বিভিন্ন সভায় তার নামও মূখে আনেননি। বিষয়টিকে প্রতিহিংসার আভাস হিসেবেই দেখছেন অনেকে।

এদিকে প্রাথমিক মনোনয়ন তালিকায় স্থান না পেলেও মাঠে সক্রিয় শরীফুল হক সাজু। ধানের শীষকে বিজয়ী করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত নির্বাচনী এলাকার উত্তর প্রান্ত বড়লেখার চান্দগ্রাম থেকে জুড়ী উপজেলার ফুলতলা পর্যন্ত দুই শতাধিক মোটসাইকেল সহকারে বিএনপি ও অঙ্গসংঠনের নেতাকর্মী নিয়ে শোভাযাত্রা করেছেন। বিভিন্ন স্থানে পথসভায় তিনি বলেন, ‘৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি বাংলাদেশের মানুষের মুক্তি ও পরিবর্তনের অঙ্গীকার। বড়লেখা-জুড়ি উপজেলার প্রতিটি ঘরে ঘরে, মা-বোনের কাছে এই দফাগুলোর বার্তা পৌঁছে দিতে হবে।

Manual4 Ad Code

শরীফুল হক সাজু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা রূপরেখা নিয়ে তিনি কাজ করছেন, মানুষের কাছে যাচ্ছেন। বর্তমানে যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে তা প্রাথমিক মনোনয়ন। দলের জন্য, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আমাদের কাজ করে যেতে হবে। জনগনের সাথে সম্পৃক্ত প্রার্থীকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে বলে তিনি বিশ্বাস করেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!