শাকিব খানের সাথে জুটি বাঁধতে যাচ্ছেন পাকিস্তানী  হানিয়া আমির – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

শাকিব খানের সাথে জুটি বাঁধতে যাচ্ছেন পাকিস্তানী  হানিয়া আমির

  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
শাকিব খান ও হানিয়া আমির

Manual2 Ad Code

এইবেলা বিনোদন ::

Manual6 Ad Code

বাংলাদেশের সুপারস্টার শাকিব খান  নতুন লুক, গেটআপ এবং উপস্থাপনায় তরুণ প্রজন্মের মধ্যে এক বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন। বিভিন্ন ধরনের সিনেমায় নিজেকে প্রমাণও করছেন।বর্তমানে শাকিব তার আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এরই মধ্যে জানালেন তার ভবিষ্যৎ নায়িকার নাম। আর সেই নতুন নায়িকা হলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির।

জানা গেছে, শাকিব খান তার পরবর্তী সিনেমায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে তার বিপরীতে তুলে ধরবেন। এই তথ্য নিজেই নিশ্চিত করেছেন শাকিব।

সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের একটি ভিডিওতে শাকিব বলেন, ‘তোমার অনেকগুলো ব্লগ দেখলাম, আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে।’ এরপরে এক প্রশ্নের উত্তরে শাকিব জানান, ‘একটি সিনেমার জন্য তার সঙ্গে কথা চলছে।’

Manual2 Ad Code

এই খবরটি শাকিবের ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে শাকিব এখনও কোন সিনেমায় হানিয়া আমির তার সঙ্গে অভিনয় করবেন, তা স্পষ্ট করেননি। ভক্তরা অনুমান করছেন, ‘প্রিন্স’ সিনেমায় হয়তো হানিয়া শাকিবের বিপরীতে দেখা যেতে পারেন, আবার কেউ কেউ বলছেন, নতুন রোমান্টিক সিনেমাতেও তাদের একসঙ্গে দেখা যেতে পারে।

Manual5 Ad Code

এদিকে, শাকিব ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করে ডিসেম্বরে ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু করবেন। এরপর আগামী বছরের ফেব্রুয়ারি থেকে তিনি আজমান রুশোর নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন, যেখানে শাকিবের বিপরীতে নতুন মুখের খোঁজ চলছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!