ফুলবাড়ীতে দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ফুলবাড়ীতে দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
ফুলবাড়ীতে দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর কেকে কাটছেন অতিথিরা

Manual2 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি::

Manual7 Ad Code

Manual1 Ad Code

কুড়িগ্রামের ফুলবাড়ীতে র‍্যালী আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বহুল প্রচারিত জাতীয় দৈনিক ভোরের চেতনার পথ চলার ২৬ বছর পূর্তি ও ২৭ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করেন পত্রিকাটির ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মাহবুব লিটু।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১ টায় ফুলবাড়ী প্রেসক্লাবে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাকারিয়া মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, শিক্ষক, শিশু সাহিত্যিক ও গীতিকার তৌহিদ-উল ইসলাম সরকার, ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচ এম বাবুল ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

Manual5 Ad Code

এ সময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

জনকন্ঠের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মাহফুজার রহমান মাহফুজের সঞ্চালনায় ভোরের চেতনার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মাহবুব লিটুর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা সভার শুরু হয়। আলোচনা সভা শেষে সম্মানিত অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে থানারোডে র‍্যালী বের হয়। র‍্যালী শেষে প্রেসক্লাবে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!