সুনাসগঞ্জ ৫ মিলনের ধানের শীষের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে ঐক্যের আহ্বান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

সুনাসগঞ্জ ৫ মিলনের ধানের শীষের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে ঐক্যের আহ্বান

  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

Manual6 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি ::

ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন— “আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। নির্বাচিত হলে মোল্লাপাড়া সহ পুরো এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও অগ্রগতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।”

গত শুক্রবার রাতে ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া বাজারে ধানের শীষ প্রতিকের সমর্থনে জনসংযোগ ও বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ শেষে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

Manual8 Ad Code

তিনি বলেন, “বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের ধানের শীষের প্রার্থী। আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা চাই। আমার কারণে কোনো মানুষের ক্ষতি হবে না—এই অঙ্গীকার আপনাদের দিচ্ছি।”

মিলন আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলের পক্ষ থেকে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি ছাতক ও দোয়ারাবাজার বিএনপির ঐক্যের কথা উল্লেখ করে বলেন, “আমরা ঐক্যবদ্ধ। সকলে মিলেমিশে মাঠে কাজ করলে বিজয় আমাদের হবেই, ইনশাআল্লাহ।”

Manual4 Ad Code

তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ধানের শীষ প্রতিকের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।”

সভায় বিএনপি নেতা শের আলীর সভাপতিত্বে এবং সাইফুর রহমান সাইফীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রচারণা সভায় আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আশিদ আলী পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম লায়েক শাহ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বিএনপি নেতা মোস্তাব আলী ও নেছার আহমেদ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিজন তালুকদার জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল বাকি মুহিত,তানিমুল ইসলাম মো. শফি উদ্দিন, বিএনপি নেতা বাবুল মিয়া মেম্বার, বাবুল মিয়া মেম্বার-২, মেহেদী হাসান সোনা মিয়া, পিয়ারা মিয়া, আব্দুল্লাহ সর্দার, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, ফয়জুল আহমদ পাবেল, মো. জাহাঙ্গীর আলম, আব্দুল করিম চন্দন, তোফায়েল খান বিপন, আব্দুল কাদির বাবুল, ইমরান হাসান, দিলোয়ার হোসেন ইমরান, শাওন আহমদ, আব্দল্লাহ আল সনি, মো. দেলোয়ার হোসেন, বদরুল আলম, সাইদুল হক রাহেল প্রমুখ।

সভা শেষে নেতাকর্মীরা জনসংযোগ করে ধানের শীষ প্রতিকের সমর্থনে প্রচারণা চালান এবং ঘরে ঘরে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

Manual3 Ad Code

নির্বাচন ঘনিয়ে আসায় মোল্লাপাড়া এলাকায় দিন দিন প্রচারণার উ热তা বাড়ছে এবং মিলন সমর্থকদের উপস্থিতি সভাস্থলকে উৎসবমুখর করে তোলে।###

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!