আত্রাইয়ে পাঁচুপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আত্রাইয়ে পাঁচুপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual6 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের পাঁচুপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেল তিন টায় পাঁচুপুর ইউনিয়ন বিএনপি আয়োজনে আত্রাই উচ্চ বিদ্যালয়ে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.নিয়ামত আলী বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইলসাম রেজু।

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এ লড়াইয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে।গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে ঐক্যবদ্ধ থেকে তৃণমূল নেতাকর্মীদের এক সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন,রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো.ইসাহাক আলী,আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক আহ্বায়ক মো.আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো.আঃ মান্নান সরদার,সাংগঠনিক সম্পাদক মো.আবু বক্কর সিদ্দিক ও মো.কামরুল হাসান সাগর,পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.ফারুক হোসেন প্রমুখ।

Manual3 Ad Code

এছাড়া নির্বাচনী কর্মী সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!