কমলগঞ্জে মুন্সিবাজার-রামেশ্বরপুর সড়ক সংস্কার : দীর্ঘদিন পর এলাকাবাসীর দুর্ভোগের লাঘব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে মুন্সিবাজার-রামেশ্বরপুর সড়ক সংস্কার : দীর্ঘদিন পর এলাকাবাসীর দুর্ভোগের লাঘব

  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
প্রতিনিধির পাঠানো ছবি

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার-রামেশ্বরপুর সড়কে রাস্তা ভেঙ্গে পড়ায় এলাকাবাসী চরম দুর্ভোগ পোহান। দীর্ঘদিন পর সম্প্রতি সময়ে সংস্কার কাজ হওয়ায় দুর্ভোগের লাঘব হচ্ছে হাজারো মানুষের।

Manual4 Ad Code

সরেজমিনে দেখা যায়, প্রায় ৩ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ রামেশ্বরপুর বাজার মসজিদের পাশ থেকে মুন্সিবাজার পর্যন্ত সড়কটির সংস্কার কাজ করছে শ্রীমঙ্গলের ঠিকাদারি প্রতিষ্ঠান আরএনডি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ২ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে এই কাজ হাতে নেয়। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় মেয়াদ বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

Manual1 Ad Code

মুন্সিবাজার ও পতনঊষার ইউনিয়নের রূপসপুর, বনবিষ্ণুপুর, রামেস্বরপুর, সোনারগাঁও, লক্ষ্মীপুর, রশিদপুর, বলরামপুর, গোবিন্দপুর, হরিশ্মরণ, দূর্গাপুর গ্রাম সহ প্রায় ১৫টি গ্রামের জনসাধারণ এই সড়ক ব্যবহার করে আসছেন। রাস্তাটি ভেঙ্গে পড়ায় এলাকার অসুস্থ লোকজন, স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো।

এই সড়কে যাতায়াতকারী এড. রিপন আহমদ, শিক্ষক সালাহউদ্দীন আহমদ, ইউনুছ আলী, ডা: রিপন দেবনাথ, অনন্ত মালাকার বলেন, সড়কটি ভেঙ্গে খানাখন্দের সৃষ্টি হওয়ায় বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হতো। এখন সংস্কার কাজ হওয়ায় এই দুর্ভোগের লাঘব হচ্ছে। সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন হলে আমাদের আর দুর্ভোগ পোহাতে হবে না। ঠিকাদারি প্রতিষ্ঠান আরএনডি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী রুমা রানী সেন জানান, সিডিউল মোতাবেক সড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। আশা করি আগামী ১০-১৫ দিনের মধ্যেই কাজ সম্পন্ন হবে।

Manual2 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. সাঈফুল আজম বলেন, রাস্তার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এবং আমরা নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছি।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!