আত্রাইয়ে ট্রাক চাপায় সেনা সদস্যের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি

আত্রাইয়ে ট্রাক চাপায় সেনা সদস্যের মৃত্যু

  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual4 Ad Code

নওগাঁর আত্রাইয়ে মাছবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইজিদ হোসেন (২৫) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টায় আত্রাই উপজেলার আত্রাই- বান্দাইখারা সড়কের চৌড়বাড়ি গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহত বাইজিদ পাশের নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে। তিনি কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। দুই মাসের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের কোনো একটি গ্রাম থেকে ট্রাকে মাছ নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে চৌড়বাড়ি গ্রামের সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইজিদ হোসেন মারা যান। ঘটনার পর ট্রাকটি রেখে চালক পালিয়ে যান।

Manual5 Ad Code

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!