কমলগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

“দেশীয় জাত, উন্নত প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধরের ষবাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কমলগঞ্জ এর আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: রমাপদ দে।

Manual4 Ad Code

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্লাবন পালের সঞ্চালনায অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার হাবিবুর রহমান, উপজেলা বিআরডিবি’র নবনির্বাচিত সভাপতি ছরওয়ার শোকরানা নান্না, পৌর বিএনপির সদস্য শফিকুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাংবাদিক আব্দুস ছালাম, সফল খামারী মুঈদ আশিক চিশতী, ছাত্র প্রতিনিধি ভূঁইয়া রাজন রাজা প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

Manual3 Ad Code

বিকেলে প্রদর্শনকারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। এই প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলার খামারীরা দেশী-বিদেশী জাতের হাঁস, মুরগী, গরু, ছাগল, মহিষ, মেড়াসহ বিভিন্ন পশুপাখি নিয়ে অংশগ্রহণ করেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!