প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক : কুড়িগ্রামের ডিসি অন্নপূর্ণা দেবনাথ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক : কুড়িগ্রামের ডিসি অন্নপূর্ণা দেবনাথ

  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

Manual1 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি::
কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেছেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক; সচ্ছতা ও জবাবদিহীতা ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব নয়। নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
অন্নপূর্ণা দেবনাথ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে। পাশাপাশি গণভোটের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য গণমাধ্যম এবং সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা চাই সুষ্ঠু নির্বাচন উপহার দিতে।
এর আগে চররাজিবপুর উপজেলার একটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সদ্য নির্মিত রৌমারী উপজেলা পরিষদ প্রাচীর মূলফটক, পাবলিক লাইব্রেরি ও শিশুপার্ক উদ্ধোধন করেন ডিসি অন্নপূর্ণা দেবনাথ।
এসময় আরও উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার, চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, কুড়িগ্রাম-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাফিজুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!