ফুলবাড়ীতে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ  আটক তিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

ফুলবাড়ীতে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ  আটক তিন

  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

Manual4 Ad Code
রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ তিন জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ও বিকেলে অনন্তপুর বিওপি’র বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করে। এ সময় জব্দ করা হয়েছে দুটি মোটরসাইকেল।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের সহায়তায় সীমান্ত দিয়ে মাদক পাচারের তথ্য জানা যায়। এর প্রেক্ষিতে উপজেলার অনন্তপুর বিওপি’র বিজিবি সদস্যরা ২৭ নভেম্বর দুপুর ও বিকেলে পৃথক দুটি বিশেষ অভিযান চালায়। তারা দুপুর আনুমানিক ২টার দিকে অনন্তপুর কদমতলা মাঠেরপাড় নামক স্থানে প্রথম বিশেষ অভিযানটি পরিচালনা করে।
এ সময় সন্দেহজনক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে আসতে দেখে তাকে থামতে সংকেত দেয়। কিন্তু বিজিবিকে দেখে ওই ব্যক্তি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে তার পালানোর চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। ২০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। আটক ওই ব্যক্তি উপজেলার কাশেম বাজার এলাকার মো: জাহেদুল ইসলামের ছেলে মো: রাকিবুল ইসলাম (১৫)।
পরবর্তীতে একই বিওপি’র বিজিবি সদস্যরা বিকাল ৪টার দিকে পশ্চিম রামখানা ক্লিনিকমোড় নামক স্থানে আরেকটি পৃথক অভিযান চালায়। বিজিবি এ অভিযানে  মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে তল্লাশি করে ০৩ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ এবং ০১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে  মোটরসাইকেলসহ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা নাগরাজ গ্রামের মো: সৈয়দ আলীর ছেলে মো: সাইফুল ইসলাম (৪৫) ও নাগেশ্বরী কামারপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে মেহেদী হাসান (৩২)।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “আটককৃতদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়েরপূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।  মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews