কমলগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুর ববের শুভেচ্ছা বিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুর ববের শুভেচ্ছা বিনিময়

  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: 

Manual7 Ad Code

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব শুভেচ্ছা বিনিময় করেছেন কমলগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে। শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ২টায় কমলগঞ্জ পেসক্লাব মিলনায়তনে এই শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয়।

কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব। কমলগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এড. মো. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো: মাসুক মিয়া। এ সময় ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি মো. মামুনুর রশীদ, উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যান্ত গুরুত্বপৃর্ন নির্বাচন। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সু-শাসন নিশ্চিত করার অনেক বড় সুযোগ রয়েছে এই নির্বাচনে। সেই লক্ষ্যে সাংবাদিকদের সত্য ও সঠিক লেখনীর মাধ্যমে অগ্রনী ভূমিকা রাখতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে উন্নত ও শান্তিপূর্ণ দেশ গড়তে চাই আমরা। রাজনীতিতে আমাদের মূল অবস্থান হলো ঐক্য গড়াা এবং উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া। সবাইকে নিয়েই কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের উন্নয়ন করতে চাই। সারা বাংলাদেশের মানুষের যে আবেগ, উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি, তাতে মনে হচ্ছে দাঁড়িপাল্লার গনজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের এই কান্তিকালে জামায়াতকেই তারা রাষ্ট্র পরিচালিত দায়িত্ব দিতে চাই।

এডভোকেট মোহাম্মদ আব্দুর রব আরো বলেন, যদি জনগণ তাদের নির্বাচিত করে, তাহলে তারা জাতিকে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং মানবিক বাংলাদেশ উপহার দেবেন। জামায়াত দেশের অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতে চায়। নির্বাচিত হলে ইনসাফ এর বাংলাদেশ গড়বেন। তিনি আরো বলেন, কমলগঞ্জ পর্যটন সমৃদ্ধময় জনপদ, পর্যটনে অপার সম্ভাবনা রয়েছে। এই এলাকার পর্যটন, কৃষি, মেডিকেল কলেজ, শিক্ষা, চিকিৎসা, বিমানবন্দর চালুসহ সর্বক্ষেত্রে কাজ করবো। একটি দুর্নীতি সমাজ গঠনে জামায়াত ইসলাম বদ্ধপরিকর।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!