সিলেট-ঢাকা রুটে বিমানের ভাড়া পুনর্র্নিধারণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

সিলেট-ঢাকা রুটে বিমানের ভাড়া পুনর্র্নিধারণ

  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

Manual1 Ad Code

Manual1 Ad Code

এইবেলা ডেস্ক ::

Manual8 Ad Code

ব্যাপক ক্ষোভ ও সমালোচনার মুখে সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া পুণর্নিধারণ করা হয়েছে। শুক্রবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

Manual6 Ad Code

এর আগে বৃহত্তর সিলেটের মানুষ সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়ার  উচ্চমূল্য নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিভিন্ন ভাবে প্রতিবাদ ও সংশ্লিষ্ট দফতরের নজরে আনার চেষ্টা করেন বিষয়টি।  আন্দোলকারীদের দাবি, সিলেট-ঢাকা সড়কের দুর্বস্থার সুযোগে দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে অসাধু সিন্ডিকেট।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে জানানো হয়- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো যাচ্ছে যে, সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্র্নিধারণ করা হয়েছে।

নতুন ভাড়া কাঠামো অনুযায়ী—

সিলেট–ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া:
২,০২৪ (দুই হাজার চব্বিশ) টাকা
ট্যাক্সসহ মোট: ৩,১৯৯ (তিন হাজার একশত নিরানব্বই) টাকা।

Manual7 Ad Code

সর্বোচ্চ ভাড়া:
৭,০২৪ (সাত হাজার চব্বিশ) টাকা
ট্যাক্সসহ মোট: ৮,১৯৯ (আট হাজার একশত নিরানব্বই) টাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!