আত্রাইয়ে প্রতিপক্ষের ধাক্কায় এক ব্যক্তি নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত .

আত্রাইয়ে প্রতিপক্ষের ধাক্কায় এক ব্যক্তি নিহত

  • রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

Manual4 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::

নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনায় কথা কাটাকটির এক পর্যায় প্রতিপক্ষের ধাক্কায় আহম্মদ আলী (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার ৭ নং কালিকাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যা রাতে উপজেলার রায়পুর গ্রামে।

Manual3 Ad Code

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত আহম্মদ আলীর পুত্রবধূ প্রতিবেশী শহিদুলের খড়ের পালা থেকে খড় চুরি করেন। বিষয়টি গ্রাম্যভাবে নিষ্পত্তির কথা থাকলেও এতে কাল বিলম্ব হতে থাকে। এক পর্যায় গত শুক্রবার সন্ধ্যা রাতে শহিদুলের বাড়িতে কে বা কারা মানুষের মল (পায়খানা) ছিটিয়ে দেয়।

Manual5 Ad Code

বিষয়টি জানার পর শহিদুল আহম্মদ আলীর পরিবার এমনটি করেছে বলে তাকে জানাতে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায় শহিদুল আহম্মদ আলীকে ধাক্কা দিলে তিনি মাটিকে লুটিয়ে পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার এসআই মোস্তফা বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) নিহতের ছেলে মজনু বাদি হয়ে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক রয়েছে। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!