কমলগঞ্জে ক্ষুদ্র নৃ গোষ্টির মাঝে জেলা প্রশাসকের গাছের চারা সবজি বীজ ও চাল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে ক্ষুদ্র নৃ গোষ্টির মাঝে জেলা প্রশাসকের গাছের চারা সবজি বীজ ও চাল বিতরণ

  • বুধবার, ১৭ জুন, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির ৬০টি পরিবারের মাঝে দেশীয় বিভিন্ন জাতের ফলজ গাছের চারা, নানা জাতের সবজি বীজ ও পুঞ্জিতে কর্মরত ১০টি শ্রমিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন। জেলা প্রশাসক নাজিয়া শিরিন মাগুরছড়া খাসিয়া পুঞ্জির টানা তিন মাস স্বেচ্ছায় লকডাউনে থাকা খাসিয়া পরিবার সদস্যদের খোঁজ খবর নিতে এসে বুধবার ১৭ জুন  মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে ফলজ গাচের চারা, সবজি বীজ ও চাল বিতরণ করেন।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম সুমন চন্দ্র দাশ, মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মন্ত্রী (গ্রাম প্রধান) জিডিশন প্রধান সুচিয়াং প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, করোনা সংক্রমণকালে নিজ ঘরে থাকাটাই সবচেয়ে বেশী নিরাপদ। সে হিসেবে মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খাসিয়া পরিবারগুলো টানা তিন মাস স্বেচ্ছায় লকডাউনে ছিল। আর এখনও পর্যন্ত এ পুঞ্জির কোন পরিবার সদস্য অসুস্থ হয়নি। তাদের খোঁজ খবর নিতে এসে তাদের মাঝে ফলজ গাছের চারা, সবজি বীজ ও পুঞ্জিতে অবস্থান নিয়ে ১০টি দরিদ্র শ্রমিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!