বড়লেখায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় নফল রোজা শেষে ইফতার ও দোয়া মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় নফল রোজা শেষে ইফতার ও দোয়া মাহফিল

  • বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual5 Ad Code

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) সংসদীয় আসনের বড়লেখা উপজেলার উত্তর চৌমুহনী শাহী ঈদগায় বিএনপির চেয়ারপার্স ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নফল রোজা শেষে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশ গ্রহণে ওই দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উত্তর চৌমুহনী ঈদগাহের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মারুফ। এদিন শতশত নারী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রোজা রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে শরিফুল হক সাজু বলেন, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডন যাচ্ছেন আজ রাতেই। খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটের অধিকার রক্ষার সংগ্রামের প্রতীক। দেশের জন্য, দেশের জনগণের মুক্তির জন্য তিনি সংগ্রাম করতে গিয়ে বহুবার জেল খেটেছেন। তিনি আমাদের আশার আলো। দেশের এই ক্রান্তিলগ্নে তার উপস্থিতি বড়ই প্রয়োজন।

Manual5 Ad Code

এতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, বিএনপি নেতা মুজিব রাজা চৌধুরী, জুড়ী উপজেলা বি এন পির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজি হেলাল উদ্দিন, বড়লেখা উপজেলা বিএনপির নেতা আব্দুল কাদির পলাশ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ মহালদার, সিনিয়র যুগ্ন সম্পাদক সামছুল হাসান আহমদ, জুড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আস্কর, সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি হাজি ফখর উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান, বড়লেখা উপজেলার কৃষকদলের সভাপতি হাজি আব্দুল বাছিত সেলিম,পৌর বিএনপির নেতা হারুনুর রশিদ, দক্ষিণ ভাগ উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সুজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল বাছিত, আব্দুল রাজ্জাক ও নিজ বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলতা হোসেন কোকিল।

Manual8 Ad Code

এছাড়াও তালিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গুলশান আহমদ, আব্দুল জলিল খোকন, বড়লেখা উপজেলার কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মোহাম্মদ মুজিব, সদস‍্য সচিব আব্দুল মালেক, শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, সদস‍্য সচিব আব্দুল জব্বার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মতিন, জেলা ছাত্রদলের জলবায়ু সম্পাদক আরিফ কিবরিয়া কার্জন, সমাজ কল্যাণ সম্পাদক আবু তাহের, কৃষি বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা ছাত্রদল সদস‍্য সচিব এম আরিফুল ইসলাম, জাসাস আহ্বায়ক তাজুল ইসলাম, সদস‍্য সচিব জালাল আহমদ, জুড়ী উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক শাহিন আহমদ, জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মখদ্দছ আলী, পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার হুসেন, জুড়ী উপজেলা যুবদলের সদস‍্য হাবিবুর রহমান, হাসান আহমদ, জুড়ী উপজেলা শ্রমিক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিরা মিয়া, জুড়ী উপজেলা জাসাসের আহ্বায়ক মোতাহের হুসেন কামরুল, জুড়ী উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক রুহেল আহমদ, জাবেদ আহমদ, জুড়ী সরকারি কলেজ ছাত্রদলের সদস‍্য সচিব হুমায়েন কবির মুন্না, শিলুয়া কলেজ ছাত্রদলের সদস‍্য সচিব জুবায়ের সাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!