রাজস্ব তহবিলের অর্থ আত্মসাত- বড়লেখা উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক বরখাস্ত, বিভাগীয় মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

রাজস্ব তহবিলের অর্থ আত্মসাত- বড়লেখা উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক বরখাস্ত, বিভাগীয় মামলা

  • রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

বড়লেখা উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে চেক জালিয়াতির মাধ্যমে ২২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অনুপ চন্দ্র দাশকে বরখাস্ত ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। গত বৃহস্পতিবারের একটি জাতীয় দৈনিকে ‘ইউএনও’র নেতৃত্বে সিন্ডিকেট- রাজনগরে ভুয়া বিল ভাউচার, জালিয়াতি ও তথ্য গোপন করে দেড় কোটি টাকা আত্মসাৎ’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।

Manual5 Ad Code

গত রোববার (৭ ডিসেম্বর) অনুপ চন্দ্র দাশকে বরখাস্ত ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছেন বড়লেখা উপজেলা পরিষদের প্রশাসক ও ইউএনও গালিব চৌধুরী। বর্তমানে কর্মক্ষেত্রে সে অনুমোদনহীন অনুপস্থিত রয়েছে।

তবে, সরকারি তহবিলের অর্থ আত্মসাতের বিষয়টি নজরেই আসতেই উপজেলা পরিষদের প্রশাসক ও ইউএনও গালিব চৌধুরী তার কাছ থেকে আত্মসাতের ২২ লাখ ৫০ হাজার টাকা আদায় করে সংশ্লিষ্ট তহবিলে জমা দিয়েছেন। এরপর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে বরখাস্ত ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেন তিনি।

জানা গেছে, রাজনগর উপজেলা পরিষদ থেকে বদলি হয়ে ৬ আগষ্ট বড়লেখা উপজেলা পরিষদে যোগদান করে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অনুপ চন্দ্র দাশ। যোগদানের তিন মাসের মধ্যেই ১১টি চেকে সোনালী ব্যাংক বড়লেখা শাখা থেকে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের ২২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করে। এর আগে রাজনগর উপজেলা পরিষদে কর্মকালিন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা ও প্রশাসনিক কর্মকর্তা বাদশা মিয়ার নেতৃত্বে অনুপ চন্দ্র দাশ চেক জালিয়াতির মাধ্যমে উপজেলা পরিষদের সাধারণ তহবিলের ৮০ লাখ ৫১ হাজার ৪’শ ৫৫, রাজস্ব তহবিলের ৪০ লাখ এবং উন্নয়ন তহবিলের ৩১ লক্ষ টাকা আত্মসাৎ করেছে।

Manual3 Ad Code

Manual5 Ad Code

বড়লেখা ইউএনও ও উপজেলা পরিষদের প্রশাসক গালিব চৌধুরী জানান, চেক জালিয়াতির মাধ্যমে পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অনুপ চন্দ্র দাশ কর্তৃক বড়লেখা উপজেলা পরিষদের তহবিলের ২২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের বিষয়টি নজরে আসতেই সুকৌশলে তিনি সমুদয় টাকা উদ্ধার করেন। কর্তৃপক্ষের নির্দেশে রোববার তাকে বরখাস্ত ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!