যুক্তরাজ্য ওল্ডহাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ রায়হানের স্থগিতাদেশ প্রত্যাহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

যুক্তরাজ্য ওল্ডহাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ রায়হানের স্থগিতাদেশ প্রত্যাহার

  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

Manual4 Ad Code

প্রেস বিজ্ঞপ্তিঃ

Manual5 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার এক সিদ্ধান্তের প্রেক্ষিতে ওল্ডহাম শাখা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ মোহাম্মদ রায়হানের ওপর আরোপিত সকল স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

Manual8 Ad Code

সোমবার (১৫ ডিসেম্বর) যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ০২ জুন ২০২৫ তারিখে শেখ মোহাম্মদ রায়হানের প্রাথমিক সদস্যপদসহ দলীয় পদ স্থগিত করা হয়েছিল।

পরবর্তীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল সুষ্ট তদন্ত করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সঠিক কোনো প্রমান না পাওয়ায় এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Manual5 Ad Code

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) নাসির আহমদ শাহীন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন গতকাল ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে এই স্থগিতাদেশ প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদন করেন। এর ফলে শেখ মোহাম্মদ রায়হানের দলীয় কার্যক্রমে অংশগ্রহণে আর কোনো বাধা রইল না।

উক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে প্রেরণ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সহ-দপ্তর সম্পাদক দুলাল রহমান।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews