বড়লেখায় বিয়ে বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি : ঘটক গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গণনার কারচুপিতে পরাজিত- বড়লেখায় নির্বাচনের প্রায় ৫ বছর পর ইউপি সদস্য রশিদ আহমদের শপথ জিপিএ-৫ পাওয়া অহনার স্বপ্ন আইটিতে উচ্চতর ডিগ্রী নিয়ে দেশের সেবা করা কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার ছাতকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শালিশে নিষ্পত্তি : প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিযুক্তরা শতভাগ পাসসহ ৬৬ টি জিপিএ-৫ পেয়েছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে লাশ হস্তান্তর : পনেরশ টাকার লোভে পড়ে ভারতীয় পন্য আনতে গিয়েছিলো তারা মিয়া- বন্দে আলী স: প্রা: বিদ্যালয়ে তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা  ছাতকের তরুণ সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম মাস্টার্স ডিগ্রি অর্জণ আদিবাসীরা দেশের নাগরিক হলেও রাষ্ট্রীয় অনেক সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত

বড়লেখায় বিয়ে বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি : ঘটক গ্রেফতার

  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

বড়লেখা উপজেলার তারাদরম গ্রামের নিজাম উদ্দিনের বাড়ি থেকে মেয়ের বিয়ের দিন শুক্রবার বিকেলে স্বর্ণালংকার ও টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহকর্ত্রী জয়নব আক্তারের মামলায় রোববার রাতে পুলিশ ঘটক বেলাল আহমদ (৪৫)-কে গ্রেফতার করেছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার বেলাল আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসউরা গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

Manual6 Ad Code

মামলা সূত্রে জানা গেছে, ঘটক বেলাল আহমদ জয়নব আক্তারের পূর্বপরিচিত। তিনি তার মেয়ে আমিনা বেগমের জন্য পাত্র খোঁজার অনুরোধ জানিয়েছিলেন বেলালকে। এ সুবাদে বেলাল একাধিকবার তাদের বাড়িতে আসেন। পরে বেলাল পাত্র ঠিক করতে ব্যর্থ হলে জয়নব আক্তার আত্মীয়স্বজনের মাধ্যমে পাত্র ঠিক করেন। ১২ ডিসেম্বর সুড়িকান্দি গ্রামের শফিকুল ইসলামের সঙ্গে মেয়ের বিয়ের দিন ধার্য হয় এবং জয়নব আক্তার ঘটক বেলালকে তার মেয়ের বিয়েতে দাওয়াত দেন।

বিয়ের দিন দুপুরে পরিবারের সদস্যরা তারাদরম ইমরান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে চলে যান। এসময় বাড়িতে প্যারালাইসিসে আক্রান্ত জয়নব আক্তারের স্বামী নিজাম উদ্দিন ও দুই গৃহকর্মীকে রেখে যান। বিয়ের অনুষ্ঠানের কারণে জয়নবের বোন লুৎফা বেগম তার কাছে সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণালংকার গচ্ছিত রাখেন। জয়নব স্বর্ণালংকারগুলো বসতঘরের কাঠের আলমারির ড্রয়ারে তালাবদ্ধ করে রাখেন। বিয়ের দিন শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে ঘটক বেলাল আহমদ বাড়িতে প্রবেশ করে বর-কনে বাড়িতে আসছেন-এ কথা বলে গৃহকর্মীদের ঘর পরিষ্কার করতে বলেন এবং চা খেতে চান। গৃহকর্মীরা রান্নাঘর ও পাশের কক্ষে কাজে ব্যস্ত থাকাকালে সুযোগ বুঝে তিনি আলমারির তালা ভেঙে নগদ পাঁচ হাজার টাকা এবং একটি স্বর্ণের হার, একটি স্বর্ণের ব্রেসলেট ও স্বর্ণের কানের দুলসহ সাড়ে তিন ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যান।

Manual8 Ad Code

থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, বিয়ে বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় গৃহকর্ত্রীর মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!