কুড়িগ্রামে জামাতকর্মীকে চিরকুটে হত্যার হুমকি- আতঙ্কিত পরিবার  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গণনার কারচুপিতে পরাজিত- বড়লেখায় নির্বাচনের প্রায় ৫ বছর পর ইউপি সদস্য রশিদ আহমদের শপথ জিপিএ-৫ পাওয়া অহনার স্বপ্ন আইটিতে উচ্চতর ডিগ্রী নিয়ে দেশের সেবা করা কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার ছাতকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শালিশে নিষ্পত্তি : প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিযুক্তরা শতভাগ পাসসহ ৬৬ টি জিপিএ-৫ পেয়েছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে লাশ হস্তান্তর : পনেরশ টাকার লোভে পড়ে ভারতীয় পন্য আনতে গিয়েছিলো তারা মিয়া- বন্দে আলী স: প্রা: বিদ্যালয়ে তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা  ছাতকের তরুণ সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম মাস্টার্স ডিগ্রি অর্জণ আদিবাসীরা দেশের নাগরিক হলেও রাষ্ট্রীয় অনেক সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত

কুড়িগ্রামে জামাতকর্মীকে চিরকুটে হত্যার হুমকি- আতঙ্কিত পরিবার 

  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

Manual8 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শাহ আলম নামের এক জামায়াত কর্মীর বাসার বারান্দায় হত্যার হুমকি দিয়ে একটি চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। চিরকুটে রক্তমাখা একটি পুতুলের ছবি আঁকা এবং ইংরেজিতে ‘I Kill You’ লেখা ছিল। এতে ওই কর্মীর পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, হুমকি পাওয়া ব্যক্তির নাম মো. শাহ আলম। তিনি পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। তিনি স্থানীয় জামায়াতের একজন সক্রিয় কর্মী। ব্যবসার পাশাপাশি তিনি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। বর্তমানে প্রতিষ্ঠান ও ব্যবসা পরিচালনার সুবাদে তিনি সরকারি কলেজ রোডে জোবাইদুল ইসলাম দেওয়ানের খামারবাড়ির নিচতলায় ভাড়ায় বসবাস করছেন।
শুক্রবার সন্ধ্যায় শাহ আলমের স্ত্রী মমতাজ বেগম বাসার বারান্দায় একটি সাদা কাগজে লেখা ওই চিরকুটটি দেখতে পান। এতে লাল রং দিয়ে ‘I Kill You’ লেখা থাকায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় তারা রাতেই থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে শাহ আলম বলেন, ‘শুক্রবার বিকেলে আমি বন্ধুদের সঙ্গে কুড়িগ্রাম ইজতেমায় যাওয়ার পথে ছিলাম। নাগেশ্বরী উপজেলায় পৌঁছালে আমার স্ত্রী ফোন করে চিরকুটের বিষয়টি জানায়। তখনই ইজতেমায় না গিয়ে বাসায় ফিরে আসি। পরে রাতে থানায় জিডি করি। এ ঘটনায় আমার পরিবার চরম আতঙ্কের মধ্যে আছে।’
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কে বা কারা এই চিরকুট রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!