জুড়ী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১০ লক্ষাধিক টাকার ইয়াবা জব্দ, গ্রেফতার ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১০ লক্ষাধিক টাকার ইয়াবা জব্দ, গ্রেফতার ১

  • বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual4 Ad Code

মৌলভীবাজারের জুড়ী সীমান্তবর্তী ফুলতলা বাজারে বুধবার দুপুরে বিজিবির বিশেষ অভিযানে ১০ লক্ষাধিক টাকা মূল্যের ৩৮২০ পিস ইয়াবা ট্যাবলেটের চালান সহ সিএনজি চালিত একটি অটোরিকশা আটক করা হয়েছে। এসময় মাদক পাচারে সম্পৃক্ত আব্দুস সালাম নামক ব্যক্তিকে আটক করে বিজিবি। বিজিবি এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুধবার বিকেলে মামলা দিয়ে আটক ব্যক্তিকে জুড়ী থানায় সোপর্দ করেছে।

Manual7 Ad Code

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফুলতলতা বিওপির একটি বিশেষ টহলদল বুধবার দুপুরে জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা বাজারে তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় সিএনজি চালিত একটি অটোরিকশা থেকে বিজিবির টহলদল ৩৮২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় মাদক পাচারে সম্পৃক্ততার দায়ে বিজিবি আব্দুস সালাম নামক এক ব্যক্তিকে আটক করে। তিনি উপজেলার পশ্চিম বটুলী গ্রামের ওসমান আলীর ছেলে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, বুধবার বিকেলে এব্যাপারে বিজিবি বাদি হয়ে জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও অটোরিকশা-সহ আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!