বড়লেখা-জুড়ীতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখা-জুড়ীতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৪

  • বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

বড়লেখা ও জুড়ী থানা পুলিশ বুধবার রাতে দুই উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে জুড়ী উপজেলা যুবলীগ নেতা, বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৪ জন আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে পৃথক থানা পুলিশ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠিয়েছে।

Manual3 Ad Code

বড়লেখায় গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা সেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও উপজেলার বর্নি ইউনিয়নের পাকশাইল গ্রামের মৃত ছরফর আলীর ছেলে রাসেল আহমদ, ৪ বছরের সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামী রুহিন আহমদ টনি ও পুলিশ আইনের ৩৪ ধারার মামলার আসামি শামীম আহমদ এবং জুড়ী উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. বাবেল আহমদ।

Manual8 Ad Code

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, বুধবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ তিনজন আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

এদিকে জুড়ী থানা পুলিশ বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পোষ্ট অফিস রোড এলাকা থেকে জুড়ী উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. বাবেল আহমদকে গ্রেফতার করেছে। সে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের মৃত এলাইস মিয়ার ছেলে।

জুড়ী থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, ডেভিল হান্ট ফেইজ টু অভিযানে গ্রেফতার যুবলীগ নেতা মো. বাবেল আহমদকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!