ওসমানীনগরে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ১০ দলীয় জোটের প্রার্থী মুনতাছির আলীর মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

ওসমানীনগরে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ১০ দলীয় জোটের প্রার্থী মুনতাছির আলীর মতবিনিময়

  • শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

Manual8 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

ইসলামী দলগুলোর সমন্বয়ের গঠিত ১০ দলীয় জোট থেকে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয়  যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী।

Manual2 Ad Code

বৃহস্পতিবার বিকালে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদেও সাথে ক্লাবের কার্যালয়ে  এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় ১০ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী বলেন, সিলেট-২  আসন থেকে আমি (মুনতাছির) ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোয়নপত্র দাখিল করেছি। হিংস্বা-বিদ্বেশ ও দখলধারী-চাঁদাবাজির রাজনীতি পরিহার করে, আমাদেরকে দেশ ও জাতির পক্ষে থেকে মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনের পূর্বে নিজেকে নির্বাচিত না ভেবে, জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হওয়ার মন-মানসিকতা তৈরী করতে হবে। আর সুস্থ ধারার রাজনীতি করতে সবার জন্য সমান রাজনৈতিক ফিল্ড তৈরী করতে হবে সরকারকে। কারণ রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে রাজনীতিতে কোন অবস্থায় প্রতিহিংসা থাকতে পারে না। মুনতাছির আলী আরও বলেন, নির্বাচনে ‘হ্যাঁ ভোট’কে জয়যুক্ত করে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে ১০ দলীয় জোট। জনগণের ভোটে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ের মাধ্যমে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জনগণের আশা পূরণ করবো।  নতুন বাংলাদেশ বিনির্মানে ১০ দলীয় জোট প্রতিশ্র্রুুতিবদ্ধ। তাই আমাকে কোন একক দলের না ভেবে জোটের একজন প্রার্থী হিসেবে নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানাই। আর আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে শাসক হয়ে নয়, একজন সেবক হিসেবে আপনাদের সেবা করে যাব সততা ও নিষ্ঠার সাথে। মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন জেলা খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!