কুড়িগ্রাম সীমান্তে বিজিবি সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

  • শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

Manual8 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::

Manual4 Ad Code

ফুলবাড়ী সীমান্তে গংগাহাট ক্যাম্পে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশের এক সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে বিজিবি। তিনি নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে বিজিবি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) স্থানীয় সময় রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির অধীন গংগারহাট বিওপিতে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহত বিজিবি সদস্যের নাম সিপাহী মো. নাসির উদ্দিন। তার ব্যাটালিয়ন নম্বর ১১৪৬০৪।

Manual5 Ad Code

বিজিবি সূত্রে জানা যায়, টহলের উদ্দেশে অস্ত্র নিয়ে বের হয়ে সৈনিক লাইনের পেছনে এমটি গ্যারেজের পাশে যান সিপাহী নাসির উদ্দিন। সেখানে নিজের কাছে থাকা রাইফেল দিয়ে তিনি নিজ বুকে এক রাউন্ড গুলি চালান। এ সময় টহল পার্টি ফল ইন অবস্থায় ছিল। হঠাৎ গুলির শব্দ শুনে খোঁজাখুঁজির এক পর্যায়ে এমটি গ্যারেজের পেছনে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে বিওপির একটি কক্ষে নেন। তার বুকে গুলির ছিদ্র পাওয়া যায়। এরপর তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে ভর্তি অবস্থায় তিনি মারা যান।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আত্মহত্যার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। #

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!